শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ইঞ্জিন হঠাৎ ‘উধাও’!

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে তখন প্রায় ৯০০ যাত্রী। তাঁদের অর্ধেকই পর্যটক। আছেন বিদেশি পর্যটকও। ট্রেনটি হঠাৎ থামে শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশনে। এরপর হঠাৎ করে উধাও ট্রেনের ইঞ্জিন! কোনো ধরনের ঘোষণা ছাড়াই ট্রেনের ইঞ্জিন খুলে নিয়ে যাওয়া হয় ১০ কিলোমিটার দূরে। সেখানে হঠাৎ বিকল হয়ে পড়া মালবাহী ট্রেন উদ্ধার করে প্রায় এক ঘণ্টা পর ফিরে আসে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন।

জানা গেছে, গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে সাতগাঁও স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিকে এভাবে প্রায় এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে এরপর পাহাড়িকা ট্রেন ফের গন্তব্যে রওয়ানা দেয়। ট্রেনটিন চট্টগ্রামে পৌঁছে রাত সাড়ে আটটায়। ট্রেনটি সিলেট রেল স্টেশন থেকে সকাল পৌনে ১০টায় ছেড়ে যায়। চট্টগ্রামে সন্ধ্যা সাড়ে ৭টা ৩৫ মিনিটে পৌঁছার কথা ছিল।

রেলওয়ের কন্ট্রোল অফিস থেকে বিষয়টি নিশ্চিত করার পর চট্টগ্রাম স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ রকম ঘটনা এই প্রথম। একটি চলন্ত ট্রেনকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ওই ট্রেনের ইঞ্জিনকে আরেকটি ট্রেন উদ্ধারে নিয়ে যাওয়া হলো।’

চট্টগ্রাম থেকে সিলেটে বেড়ানো শেষে এই ট্রেনে পরিবার নিয়ে ফিরছিলেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘রেল কর্তৃপক্ষের কোনো কাণ্ডজ্ঞান নেই! ট্রেনে হাজারো যাত্রী। তাঁদের এক ঘণ্টা ট্রেনের বগিতে বসিয়ে রাখা হয়। কোনো ঘোষণাও দেওয়া হয়নি।’

শফিকুল আরও বলেন, ‘স্পেনের দুজন নাগরিকও সিলেট ঘুরে চট্টগ্রামে যাচ্ছিলেন। তাঁরা বিষয়টি জেনে খুব বিরক্তি বোধ করলেন।’

এ বিষয়ে জানতে রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা মো. শহিদুল ইসলামের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এসএমএস দিয়েও উত্তর মেলেনি।সূত্র: সিলেটভিউ২৪ডটকম

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain