শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেটে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সিলেটে দিনভর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল বুধবার রাতে। এদিকে গতরাতের তীব্র ঠাণ্ডায় কাবু ছিল নগরের জনজীবন। রাতের তাপমাত্রাও অপরিবর্তিত ছিল এমনটাই জানিয়েছে সিলেটের আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, সিলেটে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বুধবার ১০ দশমিক ৫ ডিগ্রি। যে কারণে জনজীবনে তীব্র ঠাণ্ডা অনুভূত হয়েছে। রাতের তাপমাত্রাও অপরিবর্তিত রয়েছে। দিনভর ছিল মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ আরও তিনদিন অয়াহত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, গত বছর সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি। এবার শীতে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৫ ডিগ্রিতে।

এদিকে গতরাতে সরেজমিন দেখা গেছে, তীব্র ঠাণ্ডায় রাতে নগরের ফুটপাতগুলোতে ছিন্নমূল মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে নামে মাত্র উষ্ণ কাপড় ও হালকা কম্বল গায়ে জড়িয়ে খোলা আকাশের নিচে রাত যাপন করছেন।

আর তাপমাত্রা পারদ যত কমছে, ততই শীতের কাপড়ের প্রতি ঝুঁকছেন মানুষ। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা ফুটপাতে এবং অলিগলের দোকানে শীতের কাপড় কিনতে ভিড় করতে দেখা গেছে। তাছাড়া মার্কেট বিপণিবিতানগুলোতে শীতের কাপড়ে ছাড় দেওয়ার সুযোগও লুফে নিতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

এদিকে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন ঠাণ্ডাজনিত রোগে। গত কয়েকদিনে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ঠাণ্ডাজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে জানিয়ে তিনি শিশু ও বয়স্কদের যত্ন নিতে পরামর্শ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain