শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেটে পেট্রোল পাম্প ও তেলের মজুদ সরেজমিন পরীক্ষা-জেলা প্রশাসন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জ্বালানি সরবরাহে গতিশীলতা আনা ও কৃত্রিম সংকট মোকাবেলায় জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে ও রাষ্ট্রায়ত্ত তিনটি জ্বালানী পরিবেশক কোম্পানী (পদ্মা, মেঘনা, যমুনা) প্রতিনিধিদের সমন্বয়ে সোমবার (২৩ জানুয়ারি) সিলেট জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে স্টক রেজিস্টার ও তেলের মজুদ সরেজমিন পরীক্ষা করা হয়।

 

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে সিলেট নগরী ও ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিভিন্ন পাম্প ও ফিলিং স্টেশনে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় মাহবুবুল ইসলাম বলেন “সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মজিবর রহমানের নির্দেশনা মোতাবেক আমাদের এই উদ্যোগ। স্টক ও বিক্রয় রেজিস্টার পরীক্ষা করে কোন সংকট পরিলক্ষিত হয়নি। তবে সেচ মৌসুমে জ্বালানীর কিছুটা বাড়তি চাহিদা রয়েছে। জনস্বার্থে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

এর আগে গত ১৭ জানুয়ারি ২০২৩ জেলা প্রশাসন সিলেটের পক্ষ থেকে জ্বালানী তেল বিক্রয়কারী পাম্প ও ফিলিং স্টেশনগুলোকে স্টক রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা জারি করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain