শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

মহাসড়কের পাশে জন্ম নেওয়া সেই শিশু এখন সিলেটে

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন তরুণীর (২৫) জন্ম দেওয়া নবজাতকের ঠাঁই হলো সিলেটে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে। আদালতের সিদ্ধান্তে সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ওই নবজাতককে সিলেটে অবস্থিত ছোটমনি নিবাসে পাঠায় হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ।

এর আগে গত রোববার বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক তরুণীর প্রসববেদনা ওঠে। তখন আশপাশে অবস্থান করছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক বদিউজ্জামান, আসিফ ইকবালসহ কয়েকজন চিকিৎসক। তাঁরা সেখানে গিয়ে মহাসড়কে কাপড় টানিয়ে ওই তরুণীর ছেলেসন্তান প্রসব করান।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক আল মামুন গণমাধ্যমকে বলেন, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ও নবজাতককে সোমবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত শিশুটিকে ছোটমনি নিবাসে নেওয়ার আদেশ দেন। সেই অনুয়ায়ী রাত ১২টায় পুলিশের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে সিলেটের বাগবাড়ি এলাকায় সরকারি ছোটমনি নিবাসে পাঠানো হয়। শিশুটি সুস্থ আছে। আর শিশুর মা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain