শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট কোম্পানীগঞ্জে পাথরখেকো চক্র সক্রিয়

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সিলেটের কোম্পানীগঞ্জে পাথরখেকো চক্র সক্রিয় হয়ে উঠেছে। কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসন।

সোমবার বিকেলে ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।

টাস্কফোর্স সূত্র জানায়, আদালতের আদেশে প্রয় ৪ বছর ধরে ভোলাগঞ্জসহ উপজেলার সকল পাথর খনি বন্ধ রয়েছে। নতুন করে পাথর উত্তোলনের কোন নির্দেশনা না থাকলেও পাথর লুটে সক্রিয় রয়েছে একটি চক্র। চক্রটি ভোলাগঞ্জ দশ নম্বর, রেলওয়ের সংরক্ষিত (বাংকার) এলাকা ও পর্যটন স্পটের পাথর সরিয়ে নিচ্ছিল।

এ চক্রের বিরুদ্ধে সোমবার অভিযান চালায় টাস্কফোর্স। এসময় পাথর উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ওয়াশিং প্ল্যান্ট, দুইটি শ্যালো মেশিন ও একটি ক্রাশার মেশিন জব্দ করে যন্ত্রাংশ ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী অফিসার জানান, কিছু লোক নানা কৌশলে অবৈধভাবে পাথর উত্তোলন করছে। এর বিরুদ্ধে গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে বিভিন্ন যন্ত্রাংশ ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলন বেড়ে যাওয়ায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে বলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain