শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

রাজধানীতে ৪ দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: রাজধানীতে চার দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার বেলা ১১টার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচি পালন করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে এই কর্মসূচি করবে দলটি।

 

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, উত্তর বিএনপি ২৮ জানুয়ারি দুপুর ২টায় সুবাস্তু টাওয়ার থেকে রামপুরা হয়ে আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ পর্যন্ত এ কর্মসূচি পালন করবে। আর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগ্ধা থেকে মালিবাগ পর্যন্ত এ কর্মসূচি পালন করবে।

 

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান উপস্থিত সাংবাদিকরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain