শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

পররাষ্ট্রমন্ত্রীর দোয়া নিলেন আনোয়ারুজ্জামান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আগামী নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন প্রায় নিশ্চিত। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে তাঁকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে।

 

বর্তমানে আনোয়ারুজ্জামান চৌধুরীর ঢাকায় অবস্থান করেছেন। গতকাল (শুক্রবার) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা হয় তার।

আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দোয়া ও পারমর্শ নিতে সৌজন্য সাক্ষাত করেন আসন্ন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে নৌকার কান্ডারি আনোয়ারুজ্জামান চৌধুরীর। এসময় পররাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

সাক্ষাতকালে সিসিক নির্বাচনের জন্য তাঁকে কাজ শুরুর নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া নির্বাচনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিটি নির্বাচনের জন্য আমাকে কাজ করার দিকনির্দেশনা দিয়েছেন। আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাত হয়েছে। তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এছাড়া নির্বাচনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন। সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমি জাতির জনকের কন্যার আস্থার প্রতিদান দেব ইনশা আল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain