শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সোমবার থেকে সিলেট-জকিগঞ্জ রুটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: বিআরটিসি বাস চলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ রুটে আগামী সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আজ শনিবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর কদমতলীর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসির ৪ টির বেশী বাস চলাচল না করা, প্রতিটি বাস আসা যাওয়া বাবদ ১টি করে মোট ৪টি ট্রিপ দেওয়ার দাবি জানিয়ে গত ১১ জানুয়ারি এবং পরে গত ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু সেই দাবি মানা হয় নি। এর মধ্যে গত কয়েক দিন ধরে বিআরটিসির গাড়িগুলো ‘নিয়ম নীতি না মেনে’ চলছে।

আগামীকাল রোববারের মধ্যে তাদের দাবী বাস্তবায়ন না হলে আগামী সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-জকিগঞ্জ রুটে কর্মবিরতি পালন করবে পরিবহন শ্রমিকেরা। এতেও সমাধান না হলে সিলেট জেলা পর্যায়ে কঠোর কর্মসূচী পালন করা হবে।

সভায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য দেন- সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহসাধারণ সম্পাদক মবু মিয়া ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মো. হিরন মিয়া, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন জুনু, অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির ও দপ্তর সম্পাদক আব্দুর রকিব প্রমুখ। এ ছাড়া সভায় সংশ্লিষ্ট শাখা কমিটির মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain