শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

ফুটবল খেলতে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাতে ফুটবল খেলার জন্য বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার প্রয়াগমহল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম চম্পু দেব (২৫)। তিনি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের কালাচান দেবের ছেলে। চম্পু দেব ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় মানুষের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে প্রয়াগমহল গ্রামের তরুণ ও যুবকেরা ফুটবল খেলার আয়োজন করেন। এ জন্য বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চম্পু দেব। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর সরকার বলেন, রাতে ফুটবল খেলার জন্য বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে চম্পু দেব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain