শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট শামসুদ্দিন হবে বিশেষায়িত শিশু হাসপাতাল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা মহামারির সময় অন্যান্য হাসপাতালে জায়গা না হওয়ায় শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ব্যবহার করা হয়েছিল। সেখানে করোনা রুগীর সেবা দেয়া হয়েছে। এখন করোনা নেই বললেই চলে। তাই শহীদ শামসুদ্দিন হাসপাতালকে বিশেষায়িত শিশু হাসপাতাল করার ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। আশা করি খুব অল্প সময়ে এটি চালু করা যাবে।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজের হলরুমে সিলেটের বিভিন্ন স্থানে ৬টি প্রকল্পের কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সিলেটের জেলাগুলোতে স্বাস্থ্যসেবার মান ভাল আছে কিন্তু উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়ানো দরকার। যেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই সেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে কিছু ভারী যন্ত্রপাতি নষ্ট রয়েছে। আমারা সেগুলোকে ঠিক করার নির্দেশনা দিয়েছি।

প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবাকে সবসময় গুরুত্ব দেন। আমরা প্রতিটি উপজেলায় যাচ্ছি যাতে স্বাস্থ্যসেবা ভাল হয় এবং সে লক্ষে কাজ করে যাচ্ছি। সরকার সকলকে বিনামূল্যে করোনা চিকিৎসা দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। সিলেটর ডায়াগনস্টিক সেন্টার আর প্রাইভেট হাসপাতালগুলো বেশ শক্তিশালী, যার প্রভাব সরকারি হাসপাতালে পরেছে।

 

মন্ত্রী সিলেটের বিভিন্ন স্থানে ৬টি প্রকল্পের কাজ উদ্বোধন করেন। প্রকল্পগুলো হল সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ, সিলেট জেলার সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে দেওয়ানের চক কমিউনিটি ক্লিনিক পূনঃনির্মাণ কাজ, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নে শ্বাসরাম কমিউনিটি ক্লিনিক পূনঃনির্মাণ কাজ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সার্কেল-০৬ সিলেট অফিস ভবন নির্মাণ কাজ, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা সুনামগঞ্জ জেলা অফিস ভবন নির্মাণ কাজ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন জেনারেটর স্থাপন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain