শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১২০০

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১২০০ জন ছাড়িয়েছে। সোমবার সকালে তুরস্কের পশ্চিমাঞ্চলে ৭ দশমক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে। আহতের সংখ্যা ৫ হাজারেরও বেশি।

ভূমিকম্পটি তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগির ২৩ কিলোমিটার (১৪.২ মাইল) পূর্বে, ২৪.১ কিলোমিটার (১৪.৯মাইল) গভীরতায় আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষায় (ইউএসজিএস) বলা হয়েছে, ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।

সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি (এসএএমএস) বলেছে, সিরিয়ার হাসপাতাল পুরো ভর্তি হয়ে গেছে। অন্যদিকে হোয়াইট হেলমেট দেশের উত্তর-পশ্চিমকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসাবে ঘোষণা করেছে।

গাজিয়ানটেপে বসবাসকারী সাংবাদিক এয়াদ কুর্দি সিএনএনকে বলেন, ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি ‘খুব শক্তিশালী’ কম্পন হয়েছে। ডা. মাজেন কেওয়ারা (এসএএমএস মিডল ইস্ট ডিরেক্টর বলেছেন), ভূমিকম্পের সময় আমার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। আশেপাশের সবকিছু কাঁপতে শুরু করলে ভয় পেয়ে তাদের নিয়ে গাড়িতে আশ্রয় নিয়েছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain