শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

মেজর টিলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না তাদের-ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজার থেকে প্রাইভেটকারযোগে বিয়ের দিন তারিখ (মঙ্গলাচরণ) ঠিক করতে সিলেট নগরীর মেজরটিলায় আসছিলেন তাঁরা। কিন্তু বিয়ের দিন তারিখ আর ঠিক করা হয়নি। রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ ঝরেছে এক শিশুসহ দুইজনের। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও চারজনকে।

শুক্রবার বেলা ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সৌম্য দেব (১০) মৌলভীবাজার জেলার সদর উপজেলার কমলাকলস গ্রামের সন্তোষ দেবের ছেলে। আহতরা হলেন, সৌম্য’র বাবা সন্তোষ দেব, মা রিপা কর, বোন মৌ দেব, একই গ্রামের বাবুল দেব ও প্রাইভেটকার চালক।

জানা গেছে, তেতলীস্থ হাবিব হোসেন এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে হবিগঞ্জগামী একটি বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি বাসের সামনের অংশের ভেতর ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রাইভেটকারের চালক ও যাত্রীদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা সৌম্য দেবকে মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জুয়েল চৌধুরী জানান, সৌম্য দেবকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। বাকিরা চিকিৎসাধীন আছেন। তবে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain