শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করতে চায় আমেরিকা: সিলেটে-পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন বলেছেন, সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, এনিয়েই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আমেরিকা। চীন ও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও সম্পর্ক উন্নয়ন করতে চায় দেশটি।’

রোহিঙ্গা ইস্যুতে আমেরিকা বাংলাদেশকে সাহায্য করবে জানিয়ে মন্ত্রী আরও জানান, ‘আমেরিকারসহ বড় বড় দেশকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছেন, অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

এ সময় তিনি আরও বলেন, আমেরিকার সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক, এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো।

এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রতিনিধিদলের আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain