শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয়লাভ করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মহান চৌধুরী তারেক এবং সাধারণ সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

কমিটির অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো. এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, অর্থ সম্পাদক রিপন সিংহ, দপ্তর সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামরুল, কার্যনির্বাহী সদস্য হাফিজ তাছলিম উদ্দিন তালুকদার, মিজানুর রহমান, মো. জুবের আহমদ, মো. বকুল আহমদ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মার্কেটের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ী স্বার্থ রক্ষা এবং ক্রেতা সাধারণের সুবিধা বৃদ্ধিতে সুসংগঠিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেট সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain