শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

১০ দফা দাবি সহ বিএনপি কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা সফল করতে হবে: তারেক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেছেন, এই সরকার একদিকে রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। অন্যদিকে আওয়ামীলীগ দেশে পুরোপুরি লুটপাটের রাজত্ব তৈরি করেছে। তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপূর্ণ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়া সহ কারাবন্দিদের মুক্তি দাবি সহ ১০ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ই ফেব্রুয়ারি বিএনপি কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা সফল করতে হবে। তাই সিলেট জেলা ও মহানগর যুবদল এবং ২৭টি ওয়ার্ড ও ১৩টি উপজেলা এবং ৫টি পৌর নেতৃবৃন্দকে পদযাত্রায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট মহানগর বিএনপির ভাতালিয়াস্থ কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১৮ই ফেব্রুয়ারি পদযাত্রা সফলের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, আখতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, উমেদুর রহমান উমেদ, কয়েছ আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জামিল আহমদ, আমিনুল ইসলাম আমিন, এহতেশামুল হক সবুজ, আব্দুল্লাহ আল মামুন হীরা প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain