শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

ইসলামী ব্যাংক সিলেট জোনের ৫ম বারের মতো সেরা নির্বাচিত সড়কের বাজার আউটলেট শাখা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রান্তিক মানুষের দোরগোড়ায় আর্থিক সেবা পৌছে দিয়ে সিলেট জোনে একাউন্ট ওপেনিং ও ডিপজিট মোবিলাইজেশনে সেরা নির্বাচিত হয়েছে সিলেটের কানাইঘাট শাখার মেসার্স মাহমুদ এন্ড ব্রাদার্স এর সড়কের বাজার আউটলেট শাখা। গণমানুষের আস্থা, জনসংযোগে দক্ষতা ও পারিবারিক ঐতিহ্যের মিশলে উদ্যোক্তা আবু মাহমুদ অর্জন করেছেন ৫ বারের মতো এ সাফল্য।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর উপশহরস্থ রোজভিউ কনভেনশন হলে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২২ এ গতবছর গুলোর ধারাবাহিকতায় এবারও তিনি এই গৌরব অর্জন করেন। এজন্য আউটলেট ওউনার আবু মাহমুদ মনিটরিং ব্রাঞ্চের হেড অফ ব্রাঞ্চ মো. আনিসুজ্জামান সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন।
সম্মেলনে ২০২২ এর ব্যবসায়িক পারফরমেন্স অনুযায়ী একাউন্ট ওপেনিং ও ডিপজিট মোবিলাইজেশন, ব্যাংক কন্ট্রিভিউশন এর দিক থেকে সড়কের বাজার আউটলেট শাখাকে ফাস্ট পারফর্মার হিসাবে নির্বাচিত করা হয়।
শনিবার দুপুরে রোজভিউ কনভেনশন হলে বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান নুরুল হক এর সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার শাহ নেওয়াজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ডিভলাপমেন্ট উইং হেড মো. মাকসুদুর রাহমান, এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান এ.কে.এম মাহবুব মুর্শেদ, সিলেট জোনের প্রধান মোহাম্মদ নুরুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ইমাম ও খতিব মাওলানা মো. সেকান্দার আলী। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain