শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার-ফুলে ফুলে শ্রদ্ধাসিক্ত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার রাতের প্রথম প্রহর (১২টা ১মিনিট) থেকেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়েছে। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতৃবৃন্দ।

এরপর একে একে সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়, সিলেট মহাগর পুলিশ (এসএমপি), সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা পুলিশ, সিলেট জেলা সিভিল সার্জন, সিলেট সদর উপজেলা প্রশাসন ও আরআরএফ-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যেই পূর্ণরূপে প্রস্তুত করা হয় মহানগরের চৌহাট্টাস্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার। রাতের প্রথম প্রহর থেকে শুরু করে দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে এই মিনার। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

এদিকে, শহীদ মিনারে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ওই এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ ইউনিট ‘কুইক রেন্সপন্স টিম (সিআরটি)’-কেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain