শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কলেজ ছাত্রীকে ধর্ষণ-সিলেট থেকে শিবলু পুলিশ সদস্য গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন। রোববার রাতে সিলেট থেকে শিবলু মিয়া (২৫) নামের ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করে চুনারুঘাট থানার পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে শিবলু মিয়াকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক থানায় প্রদত্ত এজাহারের বরাত দিয়ে বলেন, শিবলু মিয়ার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি গ্রামে। তিনি সিলেট পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত। এক প্রতিবেশী কলেজছাত্রীর (১৭) সঙ্গে শিবলু প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সূত্রে তাঁরা প্রায়ই নানা স্থানে দেখা করতেন। একাদশ শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেন শিবলু। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি সিলেটের একটি আবাসিক হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে। এ অভিযোগের প্রেক্ষিতে ওই ছাত্রী রোববার চুনারুঘাট থানায় পুলিশ সদস্য শিবলু মিয়ার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এরপর রাত ১টায় শিবলু মিয়াকে সিলেট শহর থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain