শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট মহানগর বিএনপির কাউন্সিল উপলক্ষে মনোনয়ন পত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ৪ই মার্চ ২০২৩ কার্যক্রম উপলক্ষে মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন শুক্রবার (২৪ ফেব্রুয়ারী)বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এই মনোনয়ন ফরম বিতরন করেছে।
প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির দুই বারের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এর কাছে মনোনয়ন ফরম গ্রহন করেন সভাপতি পদে এড.হাবিবুর রহমান হাবিব, আব্দুল কাইয়ুম জালালি পংকী, মিফতাহ্ সিদ্দিকী, বদরুজ্জামান সেলিম, নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরহাদ চৌধুরী শামিম, ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আকতার রশীদ চৌধুরী, মোস্তফা কামাল ফরহাদ, আব্দুল্লাহ শফি সায়ীদ সাহেদ, রেজাউল করিম নাচন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেন, ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট মহানগর বিএনপির কাউন্সিলের মনোনয়ন ফরম বিতরন করা হয়েছে। আগামী ২৫শে ফেব্রুয়ারী বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের নিকট মনোনয়ন ফরম জমা দিতে হবে। সুন্দর ও সুশৃঙ্খল কাউন্সিল সফল করে তুলতে তিনি সকল প্রার্থী ও নেতৃবৃন্দের কাছে সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ, নির্বাচন কমিশনার এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আতিকুর রহমান সাবু।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain