শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কান্দিগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষ, থামাতে গিয়ে আহত মাওলানা হাসপাতালে

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলা ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের নইরপুতা গ্রামে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ফরিদ উদ্দিন ও আনোয়ার হোসেন গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন মাওলানা এনামুল হক খান এহসানসহ কয়েকজন।

স্থানীয় সূত্র জানায়, নইরপুতা গ্রামের ফরিদ উদ্দিন পিতা মরহুম রাশিদ আলী এবং আনোয়ার হোসেন পিতা আঞ্জব আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে ফরিদ ও আনোয়ার গংরা গতকাল সংঘর্ষে জড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে মাওলানা এনামুল হক খান এহসানসহ কয়েকজন উভয়ের বিবাদ নিবৃত্ত করতে এগিয়ে যান। ওই সময় আনোয়ার হোসেন পক্ষ বিচার মেনে নেন। তবে ফরিদ উদ্দিন পক্ষের কাছে যাওয়ার পর বিচার না মেনে হামলা চালানো হয়। এতে মাওলানা এহসানসহ কয়েকজন আহত হন। তন্মদ্যে মাওলানা এহসান রক্তাক্ত আহত হন।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে ৩য় তলা ১১ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। নইরপুতা গ্রামের ইউসুফ আলী খানের পুত্র মাওলনা এনামুল হক খান এহসান।

মাওলানা এহসান জানান, তিনি সংঘর্ষ থামাতে গিয়েছিলেন। তখন ফরিদ উদ্দিন পক্ষ তার ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। এ বিষয়ে কথা বলতে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খানকে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain