শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বীরেশ চন্দ্র বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায়-শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত-মেয়র আরিফুল হক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত। তাই শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরোও বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মেধা দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল এনে তোমাদের মুখ উজ্জ্বল এবং স্কুলের সুনাম অর্জন করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান। তিনি আজ ২৭ ফ্রেরুয়ারী সকালে সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাসের সভাপতিত্বে সহকারী শিক্ষক শিমুল চক্রবর্ত্তী পরিচালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু,ওপেন স্কাউট গ্রুপ সিলেট সিটি কর্পোরেশনের মো: ওয়াহিদুল হক।
এসময় আরোও উপস্থিত ছিলেন বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম,পুখরাজ মৌলি সুলতানা, সহকারী শিক্ষক সাইফুল্লাহ খান,পপি দাস, হীরক চক্রবর্ত্তী, আখলাক হোসেন, পপি রানী দাস, উর্মিলা দেব পূর্ণিমা, জয়নাল আবেদীন, সাইফুল্লাহ খান, সুমি খানম, রুবেল দাসসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন । অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য রাখেন হালিমা আক্তার ও মুন্না আহমদ। অনুষ্টান শেষে বিদায়ী ছাত্রছাত্রীদের ক্রেষ্ট হাতে তোলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain