শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটের ওসমানীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের ওসমানীনগর সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গয়নাঘাটে এ ঘটনাটি ঘটে বলে জানান শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি পরিমল দেব জানান।

নিহত জাহেদ মিয়া উপজেলার রশেরগাঁও গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

ঘটনার পর বাস পালিয়ে গেলেও সেটি শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে, জাহেদের মৃত্যুর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একসঙ্গে আহত তার বন্ধু রেদওয়ানও। নিহত রেদওয়ান বিশ্বনাথ উপজেলার সাধুগ্রামের ইসমাইল আলীর পুত্র। এ বিষয়টি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এসআই জুয়েল জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain