শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সিলেট মহানগর বিএনপির কাউন্সিল ১০ মার্চ প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার মহানগর বিএনপির কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
প্রধান নির্বাচন কমিশনার এটিএম ফয়েজ উদ্দিন এর কাছে সভাপতি পদে মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী ও যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামিম, সাংগঠনিক সম্পাদক পদে ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সায়ীদ সাহেদ, বিএনপি নেতা মোস্তফা কামাল ফরহাদ, মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব মনোনয়ন পত্র জমা দেন। সভাপতি পদে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, যুগ্ম আহবায়ক এড.হাবিবুর রহমান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দেননি। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরী মনোনয়ন পত্র জমা দেননি।
যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় বুধবার বিকাল ৫টা পর্যন্ত নির্ধারন করে রাখা হয়েছে। এবারের নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডের ৭১জন করে কমিটির প্রত্যেককে ভোটার রাখা হয়েছে। কাউন্সিল ১০ই মার্চ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম ফয়েজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা বারের দুইবারের সাবেক সভাপতি এড.এটিএম ফয়েজ উদ্দিন, নির্বাচন কমিশনার, সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম আশরাফ, নির্বাচন কমিশনার এড.বদরুল আহমদ চৌধুরী, এড.আতিকুর রহমান সাবু।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain