শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সুনামগঞ্জে পৃথক মামলায় ১ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক তিন মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের অতিরিক্ত ১ লাখ টাকা জরিমানা ও একজনকে খালাসের রায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আসামিদের উপস্থিতিতে এই রায় দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামের বিদ্যাধর রায়ের ছেলে বিনয় রায়। ২০১৪ সালে স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এছাড়া তাহিরপুর উপজেলার আব্দুল আজীজের ছেলে আবিদ হোসেনের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও দোয়ারাবাজার উপজেলার কলমদরের ছেলে সামসুদ্দিন মিয়ার বিরুদ্ধে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের দুটি আলাদা অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় বলেন, অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এই রায় প্রদান করেছেন। আমরা রায়ে খুশী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain