শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

“দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মোড়ক উন্মোচন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আমরা মুসলিম, ঈমান আমাদের জন্য বড় এক নেয়ামত। আমরা বিশ্ব নবীর উম্মত এটাও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। তাই আমাদের ঈমানকে সর্বদা শিরকমুক্ত রাখতে হবে। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ রুকন হলো নামায। সহী-শুদ্ধভাবে নামাজ আদায় করতে না পারলে সবকিছুই বৃথা যাবে। তাই আমাদেরকে সহী-শুদ্ধ নামায আদায়ে সচেষ্ট থাকতে হবে।
তিনি বুধবার (১লা মার্চ) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বন্দর বাজার হাসান মার্কেট মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী কর্তৃক রচিত ও যুক্তরাজ্যের বিশিষ্ঠ কমিউনিটি নেতা লেখক সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সার্বিক সহযোগীতায় “দলীলের আলোকে আমাদের নামায” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিভিন্ন আলেম-উলামার মতভেদের কারণে বিভিন্ন সময় ইসলামের ক্ষতিকারক দিকগুলো সমাজের মানুষের কাছে উঠে আসায় সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েন। তাই আমাদের উচিৎ হলো সঠিক শিক্ষাগুলো অনুস্মরণ করা।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট এর সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, দারুত তারবীয়াতিল ইসলামিয়া মেজটিলার মুহতামিম মাওলানা নাজমুস সাআদাত।
আল হিকমাহ বিদ্যানিকেতন এর পরিচালক আখতার আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান। বক্তব্য রাখেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আকিক, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুর রহমান নাদিম প্রমুখ। শুরুতে “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সব শেষে সভাপতির বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন দেওয়ান মসুদ রাজা চৌধুরী। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain