শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

বন্দরবাজারে এক অটোচালকের কিল-ঘুষিতে আরেক চালকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরের বন্দরবাজারে সিএনজিচালিত দুই অটোরিকশাচালকের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা ও মারামারির কারণ জানা যায়নি। তবে ‘ঘাতক’ অটোচালকের নাম আলমগীর হোসেন (৩৫)। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামে।

মারামারিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান- রাত ১০টার দিকে সিলেট প্রধান ডাকঘরের সামনে রাস্তায় ওই দুই অটোচালকের মাঝে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে একে অপরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় একজন অটোচালক অজ্ঞান হয়ে পড়ে যান।

খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ এসে অজ্ঞান অটোচালককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পুলিশ আলমগীর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে মারামারি কী কারণে হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওসি আলী মাহমুদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain