শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জকিগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, গোলাপগঞ্জের নারাপিংয়ের শেরপুরের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।

স্থানীয় সূত্র জানায়, সকালে সিএনজি চালিত অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছার পর অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার পরই মাইক্রোবাসটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain