শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

নগরীর বন্দরবাজার অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় মামলা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালক আমিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় স্ত্রী হেলেন বেগম বাদী হয়ে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা দেড়টার দিকে হত্যা মামলা দায়ের করেন তিনি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ মামলার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, নিহত চালকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। এতে আলমগীর হোসেন (৩৫) কে একমাত্র আসামি করা হয়ে হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

আলমগীরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামে। বেশ কিছুদিন ধরে তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন।

নিহত আমিরুল ইসলামের (৩৪) বাড়ি সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁওয়ে। ওই গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে তিনি। তবে আমিরুল জালালাবাদের টুকেরবাজার এলাকার ঘোপাল গ্রামে বসবাস করছিলেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ প্রধান ডাকঘরের সামনে একজনের গাড়ির সাথে আরেকজনের গাড়ি লেগে যাওয়া নিয়ে আমিরুল ইসলাম ও আলমগীর হোসেনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনে মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় আমিরুলকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন আলমগীর। এতে অজ্ঞান হয়ে পড়েন আমিরুল। মারামারির খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে অজ্ঞান আমিরুলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই জনতা আলমগীরকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain