শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফয সমাপনী ও পাগড়ি বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর জিন্দাবাজার তাতিপাড়াস্থ শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ৪ বছর পূর্তি উপলক্ষে হিফয সমাপনী ও পাগড়ি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১লা মার্চ) দিনব্যপি মাদ্রাসায় হিফয সমাপনী ও পাগড়ি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

হাজী আব্দুল মুকিত জামে মসজিদ তাতীপাড়ার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি আলহাজ্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে, শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা মো: আব্দুল মুক্তাদির আল আজহারী ও হাফিজ মো: আবু নাঈম সিদ্দিক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল এম এ মাদরাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলান আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি বলেন পবিত্র কোরআন শরিফ মহান আল্লাহ তায়ালা নাযিল করে নিজেই হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আর সেই হেফাজতের দায়িত্ব বহন করে একজন হাফিজে কোরআন। যে তার আমলে আখলাকে কোরআনকে ধারণ করে জীবন অতিবাহিত করে সেই কোরআন মুখস্ত রাখে সারাজীবন। তাই তোমরাও আমলের প্রতি গুরুত্ব দিয়ে কোরআনকে হেফাজত রাখার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক হযরত মাওলানা মাহবুবুর রহীম সিকন্দরপুরী, ফার্স্ট মুহাদ্দিস সুবহানিঘাট দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল এম এ মাদ্রাসার হযরত মাও মারজানুর রহমান খান, হযরত মাওলান আব্দুল আলীম সাহেব ছাহেবজাদায়ে বর্ণী, ফেঞ্চুগঞ্জ গিলাছরা ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী আবুল লেইছ চৌধুরী, কাজী কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি হযরত মাওলানা জয়নুল ইসলাম মুবিন, ফকু চৌধুরী, আব্দুল মতিন, লক্ষণাবন্দ ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ আব্দুল আজীজ, দি কুরআানিক হোম সিলেটের প্রিন্সিপাল হযরত মাওলান হাফিজ ফয়েজ আহমেদ, দারুল আরকাম মাদ্রাসা সুপার হযরত মাওলানা হাফিজ কবি আকমল হোসেন, রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা হাফিজ আব্দুল হামিদ, অত্র মাদ্রাসার শিক্ষক হযরত মাওলান হাফিজ জুবায়ের আহমদ,হাফিজ দুলাল আহমদ, হাফিজ মারুফ আহমদ, ক্বারী মুহিবুর রহমান প্রমুখ।

মনোমুগ্ধকর পরিবেশে পরিচালিত শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রতি বছর ঝাঁকে ঝাঁকে হাফিজে কোরআন তৈরি হয় এবং হিফজুল কোরআন বিভাগের বিভিন্ন বোর্ড পরিক্ষায় অংশগ্রহন করে এই মাদ্রাসার ছাত্ররা সাফল্যের সাথে বিজয়ী হয়।

এবছরেও ছয় জন ছাত্র পরিপূর্ণ হাফিজ হয়েছেন। তারা হলেন হাফিজ মাহফুজুর রহমান বড়লেখা, হাফিজ সাইফুর রহমান সুনামগঞ্জ, হাফিজ সাদেকুর রহমান কুলাউড়া, হাফিজ খালেদ আহমদ গোলাপগঞ্জ, হাফিজ নেছার উদ্দিন শাফী চাঁদপুর, হাফিজ মাহদী হাসান ঢাকা।

পরিশেষে প্রধান অতিথির অশ্রæসিক্ত নয়নে আবেগাপ্লুত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain