শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

বাঁধ নির্মাণে গাফিলতি: যুবলীগ সভাপতিসহ আটক ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে হাওররক্ষা বাঁধ নির্মাণে গাফিলতি ও নির্মাণ কাজ বন্ধ রাখায় ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ দুই পিআইসির সভাপতিকে আটক করা হয়েছে।

শুক্রবার(০৩ মার্চ) দুপুরে তাদের আটকের নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ও সহকারি কমিশনার(এসিল্যান্ড) আসাদুজ্জামান রনি। এরপর তাদের আটক করে পুলিশ।

আটককৃত দুই প্রকল্প বাস্থবায়ন কমিটির সভাপতিরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মহালিয়া হাওরের ১৬ নং পিআইসি সভাপতি ফজলুল হক ও ১৯নং পিআইসি সভাপতি মোসাহিদ মিয়া। তাদের থানা হাজতে রাখা হয়েছে। আটক ফজলুল হক দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিভিন্ন বাঁধ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। এসময় তিনি দেখেন মহালিয়া হাওরের পিআইসি ফজলুল হক ও মোশাহিদ মিয়া নির্ধারিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ করেননি। বাঁধের কাজে গাফিলতি ও কাজ বন্ধ রেখেছেন। এ করনে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের দুজনকে আটক করার নির্দেশ দেন। পরে তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা হাওররক্ষা বাঁধ নির্মাণ ও মনিটরিং কমিটির সদস্য সচিব প্রকৌশলী শওকতুজ্জামান জানান, এই দুই পিআইসি তাদের দুটি বাঁধের কাজ না করে বন্ধ করে রেখেছে। বাঁধের কাজ এখনও শেষ করেনি।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার(ভূমি) আসাদুজ্জামান রনি জানান, সরকারী নীতিমালা মেনে নির্ধারিত সময়ের মধ্যে এক ফসলী বোরো ধান রক্ষায় নির্মিত বাঁধে যারাই গাফিলতি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না। আজ বাঁধ নির্মাণ কাজে গাফিলতি ও বন্ধ রাখার কারণে দুই পিআইসির সভাপতিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করে থানায় আনা হয়েছে। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain