শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া প্রেমী মানুষ -ডা. আরমান আহমদ শিপলু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দেশের ক্রীড়াঙ্গন বিশ্বের দরবারে আজ একটি উজ্জ্বল নক্ষত্রের নাম উল্লেখ করে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া প্রেমী মানুষ। তাই ক্রীড়াঙ্গনের উন্নয়নে সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। ক্রীড়াঙ্গনের সাফল্যে উজ্জ্বল বাংলাদেশ। এর আগে কোনো সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হননি। ক্রীড়াক্ষেত্রে গৌরব অর্জনের পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া এখন বিশ্বের দরবারে সম্মান বয়ে আনছে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। ক্রীড়াঙ্গনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
তিনি গতকাল রোববার (৫ মার্চ) সিলেট দক্ষিণ সুরমায় টেকনিক্যাল রোডস্থ স্পোর্টস হ্যাভেনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান স্মৃতি পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান স্মৃতি পরিষদের উপদেষ্টা আনোয়ার হোসেন আনাই এর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড যুবলীগের সদস্য লিটন আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রোটারিয়ান মির্জা মো: সাদ্দাম হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান স্মৃতি পরিষদের উপদেষ্টা মো: শাহেদ চিশতী, পিংকু আব্দুর রহমান, মো: শাহজাহান, খেলা পরিচালনা করেন মো: হাসান আলী বাদল।
অন্যান্যের মধ্যে উপস্থিত খেলা পরিচালনা কমিটির সদস্য মোস্তাক রহমান লিমন, মো: মোস্তাক আহমদ, মো: রুবেল আহমদ, মো: শাহিন আহমদ, মো: রাসেল আহমদ, মো: তোফায়েল আহমদ রাজু, মো: নাঈম আহমদ, মো: অর্জু আহমদ, মো: শিমুল আহমদ, মো: দিপু আহমদ, মো: মামুন আহমদ, মো: সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain