শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

ভারতের চলচিত্র অভিনেত্রী কমঃ সায়েরা শ্বাহ এখন সিলেটে

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল ৭ মার্চ সিলেটে মোহাম্মদ আলী স্টেডিয়ামে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস ), উইমেন এন্ড ই-কমার্স ট্্রাস্ট (উই )ও বুম বক্স কমিউনিকেশন এর যৌথভাবে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অংশগ্রহন করতে ভারতের চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী সায়েরা শ্বাহ হালীম আজ কলকাতা থেকে ঢাকা হয়ে সিলেটে পৌছান। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহন করবেন প্রীতিলতা ওয়েদ্দারের উপর নির্মিত বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের অভিনেতা কামরুজ্জামান তাপু।
অনুষ্ঠানে বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে (বিনামুল্যে) এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও বিসিক সিলেটের ডি.জি.এম ম. সুহেল হাওলাদার।
অনুষ্ঠানটি সফল করার লক্ষে সকল শ্রেনীর প্রতিনিধি সহ সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস), উইমেন এন্ড ই-কমার্স ট্্রাস্ট (উই) ও বুম বক্স কমিউনিকেশন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain