শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে তেলবাহী ট্রেনের (ওয়াগন) সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এয়ারপোর্ট রোডের মেঘনা পেট্রোলিয়ামের প্রধান ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিল্টন কান্তি দে (২৫)। নিহতদের মধ্যে আজিজুল হক বাংলাদেশ রেলওয়ের পয়েন্টস ম্যান, অন্য দুজন বাসের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) নুরুল আশেক বলেন, সোমবার রাত ৯টার দিকে তেলবাহী রেল ওয়াগন আসার সময় রেলের পয়েন্টস ম্যান সড়কে দাঁড়িয়ে বাস থামানো জন্য সিগন্যাল দেন। কিন্তু বাসের চালক সিগন্যাল অমান্য করে রেলের ইঞ্জিনে ধাক্কা দেয়। এসময় বাসটি উল্টে বাসের দুই যাত্রী ও রেলওয়ের পয়েন্টসম্যান গুরুতর আহত হন।

তিনি বলেন, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain