শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

৬নং টুকের বাজার ইউনিয়ন : স্বতন্ত্র প্রার্থী সফিকুর রহমানের বিভিন্ন স্থানে গণসংযোগ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  আসছে আগামী ১৬ মার্চ সিলেট সদর উপজেলা ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো: সফিকুর রহমান সফিক এর আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ। এ সময় বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক তার সঙ্গে ছিলেন। তিনি ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। ভোটাররাও একজন স্থানীয় সমাজকর্মী হিসেবে তাকে সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজ ৯ মার্চ সকালে ১নং ওয়ার্ড মৌলাটিকর গ্রামে ও দুপুরে ৩নং ওয়ার্ড কোরবান টিলা-দুসকীসহ বিভিন্ন স্থানে মো: সফিকুর রহমান সফিক গণসংযোগ করেন। ভোটের আগ পর্যন্ত তার গণসংযোগ অব্যাহত থাকবে। গণসংযোগ কালে স্থানীয় বাসিন্দারা জানান, যিনি ওয়ার্ডের প্রকৃত উন্নয়ন করতে পারবেন তাকেই নির্বাচিত করা হবে।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো: সফিকুর রহমান সফিক বলেন, আমি দীর্ঘদিন সমাজ সেবক ও জনগণের কল্যাণে এসব কাজ করে আসছি। আমি এ টুকের বাজার ইউনিয়নের ওয়াডের মানুষের পাশে সব সময়ই ছিলাম, আমৃত্যু থাকব। তিনি আরোও বলেন আমি মানুষের দোয়া ও সমর্থন পেলে ৬নং টুকের বাজার ইউনিয়নের সব সমস্যা দূর করব। যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি জয়ী হব- ইনশাআল্লাহ। গণসংযোগ কালে ১নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডের কর্মী ও সমর্থক বিভিন্ন পাড়া মহল্লার মুরব্বী ও যুবকগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain