শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জমি সংক্রান্ত-সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আপন ফুপাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারালেন আব্দুল খালিকের (৪০) নামের এক ব্যাক্তি। নিহত আব্দুল খালিকের দোয়ারাবাজার উপজেলার উত্তর ওস্তেনেরগাঁও এলাকার ময়না মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ফুপাতো ভাই সুমন মিয়ার সাথে দুই শতক জমি নিয়ে বিরোধ চলছিল আব্দুল খালিকের। সেই বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে একটি পারিবারিক সালিশ বসানো হয়। এ সময় সুমন দা দিয়ে খালিকের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় খালিককে প্রথমে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি।

এ ঘটনায় ঘাতক সুমন মিয়াসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, দুই শতক জায়গার বিরোধ নিয়ে এঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জরিত সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২), রানা আহমদ (২০) ও আলী হোসেনসহ (২৬) পাঁচজনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain