শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

টুকেরবাজার ইউ/পি’র ৬নং ওয়ার্ডের হিলুয়াছড়া চা বাগান এলাকাবাসীর আনারস মার্কার সমর্থনে মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলা ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. সফিকুর রহমান সফিক এর আনারস প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) বিকালে ৬নং ওয়ার্ডের হিলুয়াছড়া চা বগান বাসীর উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত সভাপতি মদন গঞ্জু’র এর সভাপতিত্বে ও সংকর দেবনাথ ও ফারুক আহমেদের যৌথ সঞ্চালনায়

মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে টুকের বাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ বলেন, আমি আপনাদের মাঝে একজন ভালো মানুষ দিয়েছি। একবার ভোট দিয়ে বিজয় করে দেখুন সে কতটুকু ভালো মানুষ। তার দ্বারা যদি আপনাদের কোন ক্ষতি হয় তার বিচার করব আমি। আপনারা আমাকে যেভাবে ভালোবেসে ভোট দিয়ে বিজয় করেছেন, ঠিক সেই ভাবে আপনারা সফিকুর রহমান সফিককে ভালোবেসে আগামী ১৬ মার্চ ভোটের মাধ্যমে বিজয় করুন।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. সফিকুর রহমান সফিক বলেন, আমি অতীতেই আপনাদের ওয়ার্ডে তিন তিনবার নির্বাচিত মেম্বার ছিলাম, প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন কালেও আপনাদের সেবা করেছি এখন চেয়ারম্যান হিসেবে আপনাদের আরো সেবা করতে চাই। আমাকে আগামী ১৬ মার্চ আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে ইউনিয়ন বাসির সেবা করার সুযোগ দিন। আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের হক নষ্ট করবো না, আমি ইউনিয়নবাসীকে সাথে নিয়ে একটি স্মার্ট ইউনিয়ন গঠন করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমল গঞ্জু, রঞ্জিত বাউরী, সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মিলন মুন্ডা, দিলীপ কুর্মী, রফিক, আজাদ, কাজল দেবনাথ, আব্দুল হান্নান, দয়াল, অনীল, কানাই, শিবু বাউরী প্রমূখ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain