শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (১৪ মার্চ) ভোর ৫টা ও সকালে ১০টার দিকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। সিএনজির চালক ও এক যাত্রীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

নিহতেরা হলেন, জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪), চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে নাসির আলম (২৮)। আহত অটোচালক জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের ছইল মিয়া (৫১)। আহত অপরজনের পরিচয় জানা যায়নি।

এদিকে ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. জিয়াউল করিম।

উপ পরিদর্শক মো. জিয়াউল করিম জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে সদর উপজেলার জানিগাঁও এলাকায় ভোর ৫টার দিকে বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain