শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১৪ রমজান মহানগর মজলিসের ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ২০২৩-২৪ সেশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক মঙ্গলবার (১৪ মার্চ) লালদিঘীরপাড়স্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা গাজি রহমত উল্লাহ বলেন মাহে রমজানকে সামনে রেখে কিছু সংখ্যক ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। তিনি সাধারণ জনগণের সার্থে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সভায় বক্তারা বলেন দীর্ঘ দুই বছর যাবৎ আমাদের দলের মহাসচিব দেশের লক্ষ জনতার হ্নদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সহ কারাগারে বন্দি সকল আলেমদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। বৈঠকে বিগত দিনের কার্যক্রমের রির্পোট পেশ, পর্যালোচনা ও দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহন করা হয় এবং আগামী ১৪ রমজান রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গের সম্মানে মহানগর শাখার উদ্যোগে ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সানাউল্লাহ, মাওলানা কমর উদ্দিন, মুহাম্মদ নিয়ামত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক ডা: রোটারিয়ান মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুন নুর, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, সহ-অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, ক্বারী মাওলানা মিসবাউল হক, হাফিজ সাইফুল ইসলাম, মুহাম্মদ শাব্বির আহমদ, মাওলানা আব্দুল হামিদ, ক্বারী মাওলানা আব্দুল মুহাইমিন, হাফিজ মাওলানা আহমদুল হক ফয়েজী, মুহাম্মদ হারুন রশিদ প্রমুখ।

পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain