শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

হবিগঞ্জে বিদেশি মদসহ আটক ২

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জে বিদেশি মদের চালানসহ জামাল আহমেদ (৪৮) ও আলী আহম্মেদ (৩৫) নামে দুইজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২০ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, সিলেটের কচি মিয়ার ছেলে জামাল আহমেদ ও কলিম উল্লার ছেলে আলী আহম্মেদ।

এসপি জানান, রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় চারটি কার্টুনে থাকা বিভিন্ন ব্যান্ডের ১৫০ বোতল বিদেশি মদসহ জামাল ও আহম্মেদকে আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযান টের পেয়ে আরও দুইজন পালিয়ে গেছেন। জব্দ করা ১৫০ বোতল মদের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে একটি পিকআপভ্যানও জব্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain