শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভায়-জেলা প্রশাসক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সুস্থ শরীর সুস্থ মন যদি থাকে সমৃদ্ধ ‘বন সংরক্ষণের অঙ্গীকার, প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট বনবিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- বন-জঙ্গল ধ্বংস না করে বনসম্পদ বাড়াতে হবে। তা হলেই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। পরিবেশ বাঁচাতে বাড়ির আঙ্গিনায় ও চারপাশে বেশি করে গাছ লাগাতে হবে। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছের মধ্যে ফল ধরে এবং সেই ফল আমরা খেয়ে ভিটামিন পাই।

সিলেট বনবিভাগের কর্মকর্তা তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফারজানা রায়হান, অথিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ সেলিম।
সভায় সিলেট বনবিভাগের বিভিন্ন স্থারের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain