শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আন্তর্জাতিক বর্ণ্যবৈষম্য বিলোপ দিবসে সিলেটে বিডিইআরএম’র মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ২১ শে মার্চ আন্তর্জাতিক বর্ণ্যবৈষম্য বিলোপ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে (২১ মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য নানকা রবি দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মতিলাল বাল্মীকি, শ্যামল দাস, পরেশ ভাসপর, শর্মিলা রানী ঋষি, মহিলা সম্পাদিকা রাজলক্ষী সিনহা, কুমুদেনী ঋষি, মোহাম্মদুলা, রবিন্দ্র ঋষি, মিনতি ঋষি, সুলতানা রাজিয়া, সুমিত্রা ঋষি, শেফালি ঋষি, লক্ষি রানী ঋষি, পপি রানী ঋষি, গোলাপী ঋষি, রিংকু বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিক্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উপস্তাবিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বরাদ্দ বাড়াতে হবে। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain