শিরোনাম :
গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার, জৈন্তাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন স্বাস্থ্যখাতে সমন্বয় এবং জবাবদিহিতা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেটে বিজিবির জব্দ পাথর ট্রাক থেকে ফেলে দিলেন শ্রমিকরা, সড়ক অবরোধ দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে-সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে শিশুদের খতনা সম্পন্ন

ব্যাটারি চালিত যানবাহনের অতিরিক্ত রেকার বিল ও হয়রানি বন্ধে স্মারকলিপি প্রদান

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ব্যাটারি চালিত যানবাহনের অতিরিক্ত রেকার বিল ও হয়রানি বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (২১মার্চ) বিকাল ৪টায় উপশহরস্হ মহানগর উপ পুলিশ কমিশনার ট্রাফিক এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, অন্যান্যনের মধ্যে কাওছার আহমদ, হারুন মিয়া, শহীদ আহমদ, জাহেদ আহমদ, বেলাল হোসেন, খোকন মিয়া প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারাদেশে প্রায় ৫০ লক্ষ শ্রমিক ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের সাথে যুক্ত। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১’এর আলোকে সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দিতে যাচ্ছে। তাছাড়া মহামান্য সুপ্রীম কোর্ট বিগত ০৪/০৪/২০২২ইং ও ২৫/০৪/২০২২ইং তারিখে ২টি পৃথক আদেশে বলেছেন ‘মহাসড়ক’ ছাড়া দেশের সর্বত্র ব্যাটারি চালিত যানবাহন চলাচল করতে পারবে। সরকার যখন ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল এবং সারাদেশে যখন স্বাভাবিক ভাবেই এসব যানবাহন চলছে ঠিক তখন সিলেট নগরীতে প্রায় ১০হাজার ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিক নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

উপরোক্ত প্রতিবন্ধকতার প্রেক্ষিতে ২দফা দাবি স্মারকলিপিতে উল্লেখ করা হয়। দাবিসমূহঃ ১। সিলেট নগরীর ১০হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকসহ নির্ভরশীল ৫০হাজার মানুষ, ক্রমবর্ধমান বেকারত্বও নগরীর সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাফেরার স্বার্থে ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ-অযথা রেকার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ২। ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল পূর্বের ন্যায় ৫০০টাকার মধ্যে নির্ধারণ করা। উপরোক্ত দাবি সমূহ বাস্তবায়নে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর সুচিন্তিত, মানবিক, বিজ্ঞান সম্মত সিদ্বান্তের প্রত্যাশা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain