শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

শাল্লায় ইউএনও’র প্রেস ব্রিফিং

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লায় “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার” উপহার এ শ্লোগানকে সামনে রেখে শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং করা হয়।

‘বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না’-মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আওতায় সারাদেশজুড়ে আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের (ক-শ্রেণি) জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
শাল্লায় ৩য় ও ৪র্থ পর্যায়ে নির্মিত ঘরসমূহ আগামীকাল বুধবার (২২মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাল্লা উপজেলায় ৮৯টি ঘরের শুভ উদ্বোধন করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, প্রকল্প বাস্তবায়ন সরদার ফজলুল করিম, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক প্রীতম দাশ, অর্থ সম্পাদক কাজী বদরুজ্জামান, সদস্য হাবিবুর রহমান হাবিব, নিশিকান্ত দাশসহ অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain