শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে বক্তার মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মারা গেছেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী (৬৮)।

মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রমজান উপলক্ষে দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতিমূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী। বক্তব্যের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাইকের ওপর পড়ে যান। পরে দ্রুত তাকে মাহফিল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাজারের মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন জানান, মাওলানা আবদুল মালিক আল মনসুরী তার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain