শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

১০ম শ্রেণির ছাত্রী-সকালে স্কুলের উদ্দেশে বিকেলে খালে মিলল লাশ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: স্কুল ও প্রাইভেটের জন্য বুধবার সকাল ৮টার দিকে ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম বাড়িতে থেকে বের হয়। স্কুলে বার্ষিক মিলাদের দাওয়াত থাকায় সুমাইয়ার মা স্কুলে গিয়ে মেয়েকে পাননি। স্কুল ছুটির পরও সে বাড়ি ফেরেনি। পরে বিকেল ৪টার দিকে স্থানীয়রা খালের ওপরে তার স্কুল ব্যাগ ও জুতা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। খোঁজাখুঁজি করে ঝোপ-জঙ্গল বেষ্টিত খালের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখেন।

সিলেটের বালাগঞ্জ উপজেলার নুরপুর গ্রাম সংলগ্ন একটি খাল থেকে আজ বুধবার বিকেল ৪টার দিকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

সুমাইয়া উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর হেকিম আলী গ্রামের আইন উল্যার মেয়ে ও বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সে ১ ভাই ও ১০ বোনের মধ্যে সবার ছোট ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, সকালের দিকে বৃষ্টি হওয়ায় এলাকার লোকজন চলাচল না করায় ওই এলাকা নির্জন ছিল। ওই সময়ে হয়তো হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বা কীভাবে হত্যা করা হয়েছে তা বের করার চেষ্টা চলছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain