শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

দেশে খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বর্তমানে দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের গ্রামাঞ্চলে চৈত্র মাস এলে এমনিতেই দ্রব্যমূল্য বাড়ে। আমাদের মা-চাচীরা একটু বাড়তি খরচ করে পণ্য ঘরে মজুদ রাখতেন। যাতে করে অভাব অনটনের সময় একটু কাজে আসে। সরকার রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজারে মনিটরিং, তদারকি কাজ করছে। বর্তমানে দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার(২৩ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুনামগঞ্জ বোর ফসলের শস্য ভাণ্ডার। সুনামগঞ্জ সহ বোর জমির পাশাপাশি পতিত জমিকে চাষের আওতায় আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ করে সিলেট অঞ্চলে লন্ডনী প্রবাসীদের জমি অনেক পতিত রয়েছে। এ অঞ্চলের বেশির ভাগ জমিতে বছরে একটি মাত্র ফসল বোর অথবা আমন ধান হয়, আর বাকী সময় পতিত থাকে। এ বিপুল পতিত জমিকে চাষের আওতায় আনতে হবে। সরকার কৃষি ক্ষেত্রে কৃষকদের উদ্বুদ্ধ করতে সার, বীজ ও কৃষি উপকরণ কৃষকদের হাতে হাতে পৌঁছে দিচ্ছে। যাতে এলাকার কৃষিতে বিরাট পরিবর্তন আসে।

মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করা হয়েছে। এটি একটি স্বল্পকালীন বাঁধ। ফসল রক্ষায় কোন স্থায়ী সমাধান নেই। তবে সুনামগঞ্জের বড় বড় নদীগুলোকে খননের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি ছোট ছোট নদীও খনন করতে হবে। নদী খননের বিভিন্ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। ছোট বড় নদী খননের ফলে ফসল রক্ষা বাঁধের উপর পানির চাপ কম থাকবে এবং হাওরের ফসল রক্ষা পাবে। এদেশ আপনার আমার সবার। সবাইকে মিলে মিশে বাস করতে হবে। মারামারি হানাহানি থেকে বিরত থেকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে পারবো।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা খন্দকার সোহাইল আহমেদের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন প্রমুখ।

সবশেষে কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain