শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জগন্নাথপুরে ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি মালবাহী ট্রাকের ভারে একটি সেতু ভেঙে পড়েছে। ফলে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গত বৃহস্পতিবার বিকালে সেতু ভাঙার পরের দিন শুক্রবার (২৪ মার্চ) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার ভবেরবাজার থেকে পাটলী সড়কের ইসাকপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৯৯২ সালে একটি সেতু নির্মাণ করা হয়। ২০১৮ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

এলাকাবাসীর অভিযোগ সেতুটি কাগজেপত্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও সেতু দিয়ে যান চলাচল অব্যাহত ছিল। বৃহস্পতিবার বিকেলে সেতু দিয়ে মালবাহী রড ও কাঠ নিয়ে একটি ট্রাক পাটলী থেকে ভবেরবাজার আসার পথে। ট্রাক সেতুতে উঠলে সেতুটি ভেঙে পড়ে। এসময় ৫ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে শুক্রবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব হোসেন, উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান, ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান জানান, ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা করা হলেও সেতু দিয়ে ভারী যান চলাচল করায় সেতুটি ভেঙে পড়েছে। ওই জায়গায় নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain