শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিফডিয়া’র উদ্যোগে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুখী সমাজ গঠনে মানবিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজকল্যাণমূলক সংস্থাগুলো এ ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে থাকে। গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সিফডিয়াও দীর্ঘদিন থেকে সমাজকল্যাণে অবদান রাখছে। আর্থ সামাজিক উন্নয়নে এবং অসহায়-দুস্থ মানুষদেরকে কর্মক্ষম করে তুলতে সিফডিয়া বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিফডিয়া বেদে সম্প্রদায়ের মধ্যে নিজেদের সহযোগিতা পৌঁছে দিচ্ছে। এটা কেবল সহযোগিতাÑই নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের সৌন্দর্যময় প্রক্রিয়া।
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এ্যান্ড মাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্যোগে এবং এমকেএফ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান রোটারিয়ান ফারেছ আহমেদ চৌধুরীর সহযোগিতায় বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের সঞ্চালনায় গত শুক্রবার (২৪ মার্চ) শাহপরানস্থ পরগনা বাজারে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রোটারিয়ান আব্দুল মালিক সুজন, ওয়ালী হাউজিং এর চেয়ারম্যান ফাতেহ আহমদ চৌধুরী শাহীন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ও সিফডিয়ার সদস্য শেখ আব্দুস শহিদ প্রমুখ। এছাড়া এ সময় পরগনা বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অর্ধশতাধিক বেদে পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain