শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

রোজায় এতিমদের সাথে ইফতার করলেন আনোয়ারুজ্জমান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র রমজান মাসের প্রথম দিনে এতিম শিশুদের সাথে ইফতার করলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মেয়র পদে মনোনীয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী। গত (২৪ মার্চ) সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর, সিলেটে যুক্তরাজ্য যুবলীগ নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ শাহিদুন নূর ইসলাম, লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদার, বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ এর যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিলে উপস্থিত হোন তিনি।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমাদের সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সমাজে অনেক দুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা কষ্ট করে। সুবিধাবঞ্চিত সেই সকল মানুষদের মুখে হাঁসি ফুটানোই এই ধরনের কাজের উদ্দেশ্য। তিনি বলেন, পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এ মাসের ফজিলত, বরকত সব চেয়ে বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হতদরিদ্র মানুষেরা খুবই কষ্ঠে দিনযাপন করছেন। তাই মানুষের কল্যাণে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শহীদ চৌধুরী, সহকারি পাবলিক প্রসিকিউটির মো. মোহাইমিন চৌধুরী (বাপ্পি), সিলেট কোম্বাইন্ড এ্যাগ্রো লি. এর ম্যানেজিং ডিরেক্টর মো. কামরুজ্জামান বাবু, দেবাশীষ চক্রবর্তী, সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান প্রমুখ। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ স্থানীয় যুব সমাজের বিপুল সংখ্যক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain