শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জাফলংয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনা আক্তার রিমা নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রিমা উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৯ম খন্ড গ্রামের আব্দুর রহিম (অবসরপ্রাপ্ত আর্মি) এর মেয়ে ও ইমরান আহমদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে পরিবারের অগোচরে নিজের বসতঘরের ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত‍্যা করে।
মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার এস আই মো: এমরুল কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মেয়েটির আত্মহত্যার বিষয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করছেন প্রেম সংক্রান্ত কারণে রিমা আত্মহত্যা করতে পারে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি কে.এম নজরুল ইসলাম বলেন, নিহত রিমার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এবং আত্মহত্যার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি।
আত্মহত্যার কারন কি তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain